ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র করলো বাংলাদেশ দল। প্রথম দিন ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৪০৩ রান সংগ্রহ করেছিল সফরকারিরা।
দ্বিতীয় দিন দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশকে ৮ উইকেটে ৩১০ রানের বেশি করতে দেয়নি পেসাররা।
অ্যান্টিগায় কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে উইকেট পেয়েছেন আবু জায়েদ, শফিউল, রুবেল ও রাব্বি। চার পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিক দল। তবে হেটমায়ারের ১২৩, ব্রুক্সের ৭২ ও সিংয়ের ৪৫ রানে বিপর্যয় কাটিয়ে ওঠে তারা। দ্বিতীয় দিনে খেলার নিষ্পত্তি না হলে ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিম-মাহমুদুল্লাহর সেঞ্চুরি আর সাকিব-ইমরুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪০৩ রান করেছিল টাইগাররা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: