খেলা

ফ্রান্স ৪ - আর্জেন্টিনা ৩

ফ্রান্সের গতির কাছে আর্জেন্টিনা ধরাসায়ী

ফ্রান্সের গতির কাছে আর্জেন্টিনা ধরাসায়ী
ফ্রান্সের গতির কাছে আর্জেন্টিনা ধরাসায়ী

নকআউটপর্বের প্রথম ম্যাচেই বিদায় নিতে হলো দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ১৯৯৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কাছে ৪-৩ গোলে হেরে বাড়ির পথ ধরতে হচ্ছে সাম্পাউরিলর শিষ্যদের।

শনিবার রাত আটটায় (বাংলাদেশ সময়) খেলা শুরুর হওয়ার পর ১৩ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। পেনাল্টিকে গোল করে ফ্রান্সকে এক গোলে এগিয়ে নেন অ্যন্টনিও গ্রিজম্যান।

এরপর ৪১ মিনিটে দুরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে গোল দিয়ে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডি মারিয়া। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল মেরাকাডো।

তবে এই এগিয়ে যাওয়া ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। পরে ৫৭ মিনিটে পাভার্ডের গোলে সমতায় ফিরে ফ্রান্স। এরপর ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আগুয়েরো এক গোল শোধ করলেও হার ঠেকাতে পারেননি।

শেষ পর্যন্ত ৪-৩ গোলের হারে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিকে রাত ১২ টায় দিনের অপর খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ও লুইস সুয়ারেজের উরুগুয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ