খেলা

নকআউট পর্বে পর্তুগালের বিদায়, উরুগয়ে কোয়ার্টারে

নকআউট পর্বে পর্তুগালের বিদায়, উরুগয়ে কোয়ার্টারে
নকআউট পর্বে পর্তুগালের বিদায়, উরুগয়ে কোয়ার্টারে

আর্জেন্টিনার পর এবার পর্তুগালেরও বিশ্বকাপ শেষ হয়ে গেল গত রাতে। শেষ ষোলোতে শনিবার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে পর্তুগাল। উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি নিজেই করেছেন দু’টি গোল।

রক্ষণ আঁটসাঁট রেখে রোনালদোদের প্রথমার্ধে রুখে দিয়েছে উরুগুয়ে। এ অবস্থায় মাত্র ৭ মিনিটেই গোল পেয়ে যায় উরুগুয়ে। দলীয় আক্রমণের ধারাবাহিকতায় বাম প্রান্ত থেকে সুয়ারেজের হাওয়ায় ভাসানো ক্রস দারুণ হেডে কাভানি পাঠিয়ে দেন পর্তুগালের জালে।

খেলার ৫৫ মিনিটে হেডে সমতাসূচক গোল করে পর্তুগালের আশা জিইয়ে রেখেছিলেন পেপে। তবে সেই সমতা ধরে রাখতে পারেনি তারা। কাভানি বেশ কাঁপিয়েছেন পর্তুগালের রক্ষণভাগকে। যার ধারাবাহিকতায় ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। দলটির ডিফেন্ডার বেনতাঙ্কুর ভুলে পাওয়া বল বুটের ডগা দিয়ে বাঁকানো শটে পাঠিয়ে দেন পর্তুগালের জালে।

এতে ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। যোগ করা সময়ে পর্তুগাল গোল করার দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। যে কারণে রাশিয়া বিশ্বকাপ থেকে বাড়ির পথই ধরতে হয়েছে রোনালদোদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ