তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের লক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সম্প্রতি, এশিয়া কাপের শ্রেষ্টত্বের মুকুট জেতা টাইগ্রেসরা, এরই মধ্যে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে আছে আত্মবিশ্বাসের তুঙ্গে।
আজকের ম্যাচে আয়ারল্যান্ডকে হারালে প্রথম কোন দলকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশের মেয়েরা।
এই সিরিজ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণ করতে নেদারল্যান্ডসে পাড়ি জমাবে লাল সবুজের প্রতিনিধিরা।
তাই সালমাদের লক্ষ্য থাকবে আইরিশদের হারিয়ে দলে বাড়তি মনবল যোগ করা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: