খেলা

টাইব্রেকারে স্পেনকে বিদায় করে শেষ আটে রাশিয়া

টাইব্রেকারে স্পেনকে বিদায় করে শেষ আটে রাশিয়া
টাইব্রেকারে স্পেনকে বিদায় করে শেষ আটে রাশিয়া

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে স্বাগতিক রাশিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। তাই টাইব্রেকারেই নির্ধারিত হয় ভাগ্য। যেখানে স্পেনের দুটি স্পট কিক গোলরক্ষক ঠেকিয়ে দেয়ায় ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রাশিয়া।

আত্মঘাতী গোলে খেলার ১২ মিনিটে এগিয়ে যায় স্পেন। কিন্তু ৪১ মিনিটে পেনাল্টিতে সমতায় ফেরে রাশিয়া। সেই সমতা নির্ধারিত সময়ে ভাঙতে পারেনি কোনও দল। অতিরিক্ত সময়ে গোল হয়নি। পরে ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টিতে।

স্পেনের জন্য অবশ্য দুর্ভাগ্যই বলতে হবে। কারণ পুরো ম্যাচ তারা দুর্দান্ত খেলেছে। খেলায় ৭৯ শতাংশ বল নিয়ন্ত্রণে ছিল স্পেনের। গোলমুখে তারা শট নিয়েছে ২৪টি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।

ম্যাচে সমতায় ফেরার পর রাশিয়া সবচেয়ে বেশি জোর দিয়েছে রক্ষণে। সেই কৌশল অবশ্য ভালোই কাজে লেগেছে। পুরোটা সময় সেই সমতা তারা ধরে রাখতে সক্ষম হয়েছে।

পরে টাইব্রেকারে ভাগ্যের জোরে জিতেছে রাশিয়া। পেনাল্টিতে কোকে ও ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ। তাই টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে চলে যায় রাশিয়া। আর বিদায় হয়ে যায় স্পেনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ