খেলা

রাশিয়া বিশ্বকাপ: মেক্সিকোর –ব্রাজিল এবং জাপান বনাম বেলজিয়াম

 রাশিয়া বিশ্বকাপ: মেক্সিকোর –ব্রাজিল এবং  জাপান বনাম বেলজিয়াম
রাশিয়া বিশ্বকাপ: মেক্সিকোর –ব্রাজিল এবং জাপান বনাম বেলজিয়াম

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সোমবার এফ গ্রুপের রানার্স আপ মেক্সিকোর মুখোমুখি হবে ই গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল।

গ্রুপ পর্বে দাপট দেখিয়েই নকআউটে উঠেছে সেলেসাওরা। অন্যদিকে, নিজেদের সবশেষ খেলায় হেরেছে মেক্সিকো। তাই শক্তির বিচারে এ ম্যাচে এগিয়ে থাকবে তিতের শীষ্যরা।

সামারা অ্যারেনায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আরেক কোয়ার্টার ফাইনালে এইচ গ্রুপ রানার্স আপ জাপানের বিপক্ষে মাঠে নামবে জি গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করা দলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এশিয়ার প্রতিনিধিরা। রোস্তভ অ্যারেনায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চমক দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মেক্সিকো। এরপর দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে পরাস্ত করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে কনকাকাফের দলটি। তবে, গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় সুইডেনের কাছে ৩-০ গোলে হেরে ধাক্কা খেয়েছে হুয়ান কার্লোস ওসোরিওর শীষ্যরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে তাই অবশ্যই কোয়ার্টার ফাইনালে ঘুরে দাঁড়াতে হবে মেক্সিকানদের।

বাছাইপর্ব থেকেই অসাধারণ ফুটবল খেলছে ব্রাজিল। বিশ্বকাপেও সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছে তিতের শীষ্যরা । গ্রুপ পর্বে এ পর্যন্ত প্রতিপক্ষের জালে ৫টি গোল করে খেয়েছে একটি। ছন্দে আছেন খেলোয়াড়রা।

ফিলিপে কৌতিনিয়ো, পাওলিনিয়োর সঙ্গে গোল পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। এ ম্যাচেও ফেভারিট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অতীত ইতিহাসও তাদের পক্ষে ১৯৯০ সালের পর কখনো বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয়নি লাতিন আমেরিকান জায়ান্টরা।

শেষ আটে ওঠার লড়াইয়ে এশিয়ার প্রতিনিধি জাপানের মুখোমুখি হবে বেলজিয়াম। এই খেলায় শক্তিমত্তায় ও কাগজে কলমে এগিয়ে থাকবে বেলজিয়াম। দুর্দান্ত ফর্মে আছে রেড ডেভিলরা। জি গ্রুপ থেকে তিনটি জয় নিয়ে নকআউটে উঠেছে তারা। ৩ গোল খেয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৯ বার। ৪ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন রোমেলু লুকাকু। গোল পেয়েছেন তারকা খেলোয়াড় এডিন হ্যাজার্ড ও ড্রাইস মার্টেন্সরাও।

বিশ্বকাপে জাপানের সেরা সাফল্য ২০০২ ও ২০১০ এ রাউন্ড অব সিক্সটিনে ওঠা। এবার সেই রেকর্ড ভাঙতে হলে, কঠিন পরীক্ষা দিতে হবে সামুরাই ব্লু'দের। এইচ গ্রুপ থেকে প্রথম দুই খেলায় একটি জয় ও একটি ড্র পেলেও শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে আকিরা নিশিনোর শীষ্যরা। দারুণ ছন্দে থাকা বেলজিয়ামের বিপক্ষে তাই নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে লড়তে হবে জাপানকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ