বিশ্বকাপের শেষ ষোলোতে রাশিয়ার কাছে স্পেনের বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
রোববার স্বাগতিক রাশিয়ার কাছে সঙ্গে স্পেনের ম্যাচের শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় স্পেনের এই কিংবদন্তি খেলোয়াড়।
স্পেনের জার্সিতে ইনিয়েস্তার অভিষেক ২০০৬ সালে। দলের হয়ে খেলেছেন এক যুগেরও বেশী।
গত ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের জয়সূচক গোলটিও করেন তিনি। তার আগে দুটি ইউরো শিরোপা অর্জনেও রয়েছে তার অবদান।
ইনিয়েস্তা স্পেন টিমের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: