খেলা

শেষ টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল

সিরিজ জিতলেও শেষ টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে সফরকারিরা।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল টাইগ্রেসরা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে লাল-সবুজরা। ফারজানা ৬৬, শামীমা ৩০ ও আয়েশা ২৭ রান করেন। যদিও অন্যরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। ১৫২ রানের লক্ষ্যটা বড় না হলেও জয় পেতে শেষ পর্যন্ত লড়তে হয়েছে আইরিশদের।

পান্না-নাহিদাদের বোলিংয়ে বারবার বিপদে পড়ে স্বাগতিকরা। তবে আইরিশদের দৃঢ়তায় শেষ ওভার পর্যন্ত গড়ায় খেলা। শেষ ৬ বলে আয়ারল্যান্ডের লাগতো ১১ রান। ক্যাপ্টেন জয়েসের ব্যাটে শেষ বলে টাইগ্রেসদের বিপক্ষে নাটকীয় জয় তুলে নেয় স্বাগতিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ