খেলা

শেষ আটে বেলজিয়াম: জাপানের বিদায়

জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম
জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম

দুই গোলে পিছিয়ে পড়েও জাপানকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

দু’দলের মধ্যে প্রথমার্ধের উত্তেজনা থাকলেও গোল হয়নি। জাপান রক্ষণভাগের উপর জোর দিয়ে সেই কৌশলে সফল হয়। তবে দ্বিতীয়ার্ধে এসে হঠাৎ পাল্টে যায় সমীকরণ। মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল দিয়ে বসে জাপান। ৪৮ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্তোনোর ভুলের সুযোগে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে গোল করেন গেঙ্কি হারাগুচি। ১-০ গোলে এগিয়ে যায় জাপান। চার মিনিটের ব্যবধানে শিনজি কাগাওয়ার পাস থেকে ২৫ গজ দূর থেকে শটে গোল করেন তাকাশি ইনুই।

এশিয়ার দল হিসেবে জাপানের কোয়ার্টার এ সময় যারা গণনা শুরু করেছিলেন তাদের আশায় ছাই ঢেলে দেয় বেলজিয়াম। তিন গোল করে ম্যাচ জিতে নেয় নির্ধারিত সময়ের মধ্যেই।

৬৯ মিনিটে ভারটঙ্গেন করেছিলেন প্রথম গোল। পাঁচ মিনিট পর বাঁদিক থেকে উড়ে আসা বল গোলপোস্টের সামনে হেডের সাহায্যে গোল করে ফেলাইনি ম্যাচে সমতা ফেরান।

আর ইনজুরি টাইমে পাল্টা আক্রমণে গোলপোস্টের সামনে ওয়ান টু ওয়ান পজিশনে গোলরক্ষককে পেয়ে তাকে কাটিয়ে জয়সূচক গোল করেন শাদলি। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ম্যাচের শেষ বাঁশি বাজে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ