খেলা

কোয়ার্টার ফাইনাল: সুইডেন-সুইজারল্যান্ড ও ইংল্যান্ড-কলম্বিয়া

বিশ্বকাপ
বিশ্বকাপ

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)— কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই হবে সুইডেন-সুইজারল্যান্ড ও ইংল্যান্ড-কলম্বিয়ার মধ্যে। সেইন্ট পিটার্সবাগেই সুইডিশ-সুইসদের মোকাবেলা শুরু রাত ৮টায়। আর মস্কোতে স্পার্টাক স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে কলম্বিয়ানদের লড়াই মাঠে গড়াবে রাত ১২টায়।

সুইডিশদের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এবার বাধা সুইজারল্যান্ড। সুইসদের সঙ্গে ২৯বার মোকাবেলা হলেও, বড় টুর্নামেন্টে দুদলের কখনোই দেখা হয়নি।

সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ তিন ম্যাচে হারেনি সুইডেন। সুইসদের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান আশা জাগালেও, ১৯৫৮ সালের পর দেশের বাইরে টানা দুটি বিশ্বকাপ ম্যাচ জেতেনি সুইডেন। মেক্সিকোকে শেষ ম্যাচে হারানো সুইডিশদের তাই সুইজারল্যান্ডের বিপক্ষে এবার নতুন রেকর্ড গড়তে হবে।

এদিকে, সুইজারল্যান্ডও ১৯৫৪ সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেনি। প্রতিবারই তারা শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। যদিও সাম্প্রতিক রেকর্ড সুইসদের এবার ভিন্ন কিছু করার আশা দিচ্ছে। নিজেদের শেষ ২৫ ম্যাচের মাত্র একটি হেরেছে তারা।

১৯৫৪ সালের পর বড় টুর্নামেন্টের নক-আউটে সুইসদের হয়ে গোল পাওয়া একমাত্র ফুটবলার জের্দান শাকিরি। এবার জাকার সঙ্গে সুইসদের আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফলে সুইজারল্যান্ডের আক্রমণ সামলানো সুইডেনের জন্য সহজ হবে না।

বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মোকাবেলা হবে কলম্বিয়ার সঙ্গে। প্রথম দুই ম্যাচে দাপট দেখানো ইংলিশরা, শেষ গ্রুপ ম্যাচে বেলজিয়ামের কাছে হেরেছে। বেলজিয়ানদের বিপক্ষে জেতার আগ্রহ ছিল না বলে পড়েছে সমালোচনায়। যদিও কোচ গ্যারেথ সাউথগেট পরিকল্পনা অনুযায়ী দলকে এগিয়ে নিচ্ছেন।

প্রথম সারির একাধিক খেলোয়াড়কে এক ম্যাচ বিশ্রাম দিয়েছিল ইংল্যান্ড। কলম্বিয়ানদের বিপক্ষে তাই হ্যারি কেইনদের নিয়ে পূর্ণ শক্তির দল নামাতে পারবে থ্রি-লায়নসরা।

আর ইংলিশ শিবিরে স্বস্তি নিয়ে এসেছে হামেস রদ্রিগেজের চোট। কলম্বিয়ার শেষ ম্যাচে ইনজুরিতে পরে মাঠ ছেড়েছিলেন হামেস। তারকা প্লে-মেকারের চোট এখনো কলম্বিয়ানদের শঙ্কায় রেখেছে। যদিও হামেসের স্ক্যান রিপোর্টে জানা গেছে- চোট ততটা গুরুতর নয়।

তবে ইংলিশদের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি-না তা এখনো অনিশ্চিত। ইংল্যান্ডের বিপক্ষে কলম্বিয়ার পরিসংখ্যানটাও চিন্তার কারণ হতে পারে। পাঁচবারে দেখায় ইংলিশদের কখনোই হারাতে পারেনি লাতিন আমেরিকার দেশটি।

বিশ্বকাপের একমাত্র সাক্ষাতেও অ্যান্ডারটন ও বেকহ্যামের গোলে গ্রুপ পর্বে ইংলিশদের কাছে হেরেছিল কলম্বিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ