শ্রীলঙ্কা ‘এ' দলের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তার সঙ্গে দলে আরও ডাক পেয়েছেন দুই পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
তবে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অল রাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও টপ ওয়ার্ডার ব্যাটসম্যান মিজানুর রহমান। প্র
ধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ঘাসের উইকেট হওয়ায় লেগ স্পিনার রিশাদকে সরিয়ে নেয়া হয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ান ডে দলে এনামুলের ফেরার সম্ভাবনা থাকায় তাকেও ভেড়ানো হয়েছে স্কোয়াডে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: