খেলা

শেষ আটে সুইডেন: শেষ হলো সুইজারল্যান্ডের বিশ্বকাপ যাত্রা

  • শেষ আটে সুইডেন
    শেষ আটে সুইডেন
  • শেষ আটে সুইডেন
    শেষ আটে সুইডেন

একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল সুইডিশরা। শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইডেন। মঙ্গলবার এই ম্যাচে সুইডেন জয় পায় ১-০ গোলে।

এই হারের মাধ্যমে রাশিয়া বিশ্বকাপ থেকে এখন বাড়ির পথ ধরতে হচ্ছে সুইসদের।

ম্যাচের ৬৬ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন সুইডেনের এমিল ফরসবার্গ। বক্সের মধ্যে আসা বলটিতে অসাধারণ এক শট নিয়েছিলেন ফরসবার্গ। সামনে দাঁড়ানো ছিলেন ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি। তার পায়ে লেগেই বলটি দিক পরিবর্তন করে সোজা প্রবেশ করলো সুইজারল্যান্ডের জালে।

খেলার শেষ মুহূর্তেও গোল শোধ করার সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু তাদের সামনে অনেক বড় বাধা ছিল সুইডেনের গেলরক্ষক রবিন ওলসেন। ৯০ +১ মিনিটে রিকার্ডো রদ্রিগেজের ক্রস থেকে সেফারোভিক খুব কাছ থেকে অসাধারণ একটি হেড নিয়েছিলেন। অনেক সময় এই হেডেই গোল হয়ে যায়। কিন্তু বলটি ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন ওলসেন। রক্ষা করেন দলকে।

গ্রুপপর্বে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্ব ওঠে সুইজারল্যান্ড। আর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় ওঠে সুইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ