খেলা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংল্যান্ড। মস্কোয় ১-০ গোলে এগিয়ে ইংলিশরা যখন ম্যাচের শেষ বাঁশির অপেক্ষায় তখন অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আচমকা গোল করে সমতায় ফেরে কলম্বিয়া। তবে, অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই শেষে পেনাল্টি শুট আউটে কলম্বিয়াকে ৪-৩ হারিয়ে শেষ হাসি হাসে ইংলিশ দল।

শেষ ষোলোর সবশেষ ম্যাচে মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও কলম্বিয়া। শুরু থেকেই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকে ইংলিশরা। অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে গেলে কলম্বিয়ার জমাট রক্ষণভাগ ডিঙাতে পারেনি তারা। মাঝে মাঝে বল নিয়ে ক্ষীপ্র গতির দৌড় দিয়েছে কলম্বিয়রা। তবে তাদের সব প্রচেষ্টা থেমেছে প্রতিপক্ষের ডি বক্সের সামনে গিয়ে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতির পরও আক্রমণের গতি সচল রাখে ইংল্যান্ড। ৫৪ মিনিটে ডি বক্সে হ্যারি কেইনকে গুরুতর ফাউল করেন কার্লস সানচেজ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে নিশানাভেদ করতে মোটেও ভুল করেননি কেইন। এ নিয়ে এবারের বিশ্বকাপে টানা ৬ ম্যাচে ৬ গোলের নতুন এক রেকর্ড গড়লেন তিনি। এর আগে ১৯৩৯ সালে জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচে গোলের রেকর্ড গড়েন ইংলিশ তারকা টমি লটন।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে পড়ে কলম্বিয়া। মুহুর্মুহু আক্রমণে ইংলিশ শিবিরে ত্রাস ছড়ায় তারা। ৮১ মিনিটে সুবর্ণ সুযোগ পায় ল্যাতিন আমেরিকার দলটি। তবে গোলরক্ষককে একা পেয়েও ঠিকানায় বল পাঠাতে পারেননি হুয়ান কুয়াদ্রাদো।

তবে, ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান ইয়েরি মিনা। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। স্বভাবতই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেছে তারুণ্য নির্ভর ইংলিশ দল।

আগামী ৭ই জুলাই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন। শেষ ষোলো রাউন্ডের অপর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয় সুইডিশরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ