খেলা

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রিস্তিয়ানো রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো
ক্রিস্তিয়ানো রোনালদো

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো—এ খবর বেরিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। রিয়াল ছেড়ে ইতালিয়ান সিরি আ'র ক্লাব ইউভেন্টাসে যোগ দিতে পারেন তিনি।

ইতালির তুরিনে নাকি থাকার জন্য বাসা খুঁজছেন এ পর্তুগীজ সুপারস্টার। রিয়াল মাদ্রিদে যে তিনি আর বেশিদিন থাকছেন না, তা জানা গিয়েছিলো বিশ্বকাপের আগেই। ২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাটেড থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন সি আর সেভেন।

রিয়াল মাদ্রিদকে চারবার ইউরোপ সেরার মুকুট জিতিয়েছেন। তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ এবং দুইবার করে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও সুপারকোপা এসপানা জিতিয়েছেন। সম্প্রতি স্পেনের আদালত কর ফাঁকির মামলায় দুই বছরের জেল দিয়েছে রোনালদোকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ