বিনা পারিশ্রমিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হতে চান দিয়েগো ম্যারাডোনা। তবে বর্তমান কোচ হোর্হে সাম্পাওলিকে এখনই বাদ দিতে পারছে না আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে হতাশাজনক পারফর্মেন্স ও রাউন্ড অব সিক্সটিনে হেরে বাদ পড়ায় কোচ হোর্হে সাম্পাওলিকে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বিদায় করে দিতে পারে বলে ধারণা করেছিলেন অনেকেই। তবে, এখনই সাম্পাওলিকে বরখাস্ত করছে না এএফএ।
সাম্পাওলিকে বরখাস্ত করতে হলে তাকে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে এএফএ'কে। আর্থিক সংকটের কারনে এএফএ ওই পথে হাঁটবে না বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, সম্প্রতি ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে বিনা পারিশ্রমিকে আবারো আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তবে আপাতত তার আশা পূরণ হচ্ছে না।