খেলা

অ্যান্টিগা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
অ্যান্টিগা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোর বোর্ডে মাত্র ৪৩ রান তুলতেই সব কটি উইকেট হারায় সাকিব তামিমরা। এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এরপর ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

৮ উইকেট হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ক্যারিবিয়ানরা। প্রথম দিন শেষে ৮৮ রানে ক্রিজে আছেন ক্রেইগ ব্রাথওয়েথ, অপর প্রান্তে ১ রানে আছেন দেবেন্দ্র বিশু।

এর আগে বাংলাদেশের পক্ষে ইনিংস ওপেন করতে নামেন তামিম ইকবাল ও লিটন দাশ। দলীয় ১০ রানে খেমার রোচের বলে উইকেটকিপার শেন ডর উইচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।

এরপর ব্যক্তিগত শূন্য রানে মমিনুল ও ১ রানে মুশফিকুর রহিমকে বিদায় করেন খেমার রোচ। কোনো রান করার আগেই বিদায় নেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ফের বিপর্যয়ে পড়ে টাইগাররা।

২৫ রান লিটন দাশকে আউট করেন কামিন্স। ৪ রান করে হোল্ডারের হাতে ক্যাচ দেন নুরুল হাসান সোহান। এরপর একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৪৩ রানে থামে বাংলাদেশের রানের চাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ