ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন দিয়েগো ম্যারাডোনা।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ট্রাইবেকারে ৪-৩ গোল ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোলে লিড নেয় ইংল্যান্ড। এই পেনাল্টির কারণেই ম্যারাডোনা ম্যাচটিকে ডাকাতি বলে উল্লেখ করেন।
ম্যারাডোনার অভিযোগ, রেফারি গেইগার ইচ্ছা করেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেননি।
আর দোষটা পুরাপুরি ইংল্যান্ড প্লেয়ার কেইনের সে নিজেই সানচেজকে জড়িয়ে ধরে ইচ্ছাকৃতভাবে পড়ে তাকিয়ে ছিল রেফারির সাহায্যের দিকে, আর তাতে পুরো সমর্থন দেয় রেফারি গেইগার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: