হাল্কা ধাক্কা লাগলেই মাটিতে পড়ে যাওয়া ও পড়ে যাওয়ার পর অতি প্রতিক্রিয়া দেখানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নেইমারকে নিয়ে।
তবে, ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদো বলেছেন অনর্থক নেইমারের সমালোচনা করছেন সবাই।
নেইমারকে নিয়ে নেতিবাচক খবরের জন্য গণমাধ্যমের সমালোচনা করেছেন তিনি।
রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত চার ম্যাচে নেইমার মাঠে পড়ে ছিলেন ১৩ মিনিট ৫০ সেকেন্ড।
গত ম্যাচে মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও অভিযোগ করেছিলেন, মাঠে অতিরিক্ত অভিনয় করেন নেইমার।
জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসও নেইমারের এমন আচরণের সমালোচনা করেছেন।
ম্যাথিউস বলেন, বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন নেইমার— তার অভিনয় করার প্রয়োজন নেই।
নেইমারের পাশে দাঁড়িয়েছেন রোনালদো।
তিনি বলেন, একজন খেলোয়াড়কে বারবার আঘাত করা হলে সেটা অবশ্যই ফেয়ার প্লে'র সাথে যায় না।
নেইমারকে নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে তা পুরোপুরি অনর্থক— পত্রিকা ও টিভি শোগুলো ফাঁকা জায়গা ভরাট করার জন্যই এসব করছে।