বেলজিয়ামের বিপক্ষে কোয়াটার ফাইনালের ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান স্কোয়ার্ড থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন রাইট ব্যাক দানিলো। তার পরিবর্তে রাইট-ব্যাক পজিশনে ফাগানারকেই দেখা যেতে পারে।
অনুশিলনের সময়ে গোড়ালিতে চোট পান ম্যানচেষ্টারের খেলোয়ার ব্যাক দানিলো। ফলে এ বিশ্বকাপ আসরে তার আর মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। দলের এ নির্ভরশীল খেলোয়াড়ের ছিটকে পড়াতে সংকট সৃষ্টি হয়েছে টিম ব্রাজিলে।
আর ডগলাস চোট কাটিয়ে সুস্থ হওয়াতে তাকে দিয়ে স্কোয়ার্ডে নিয়ে শূণ্যতা পূরণ করতে চাইবেন কোচ তিতে। এদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্সেলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: