খেলা

ফুটবলার আবদুল গফুর ভূঁইয়া আর নেই

আবদুল গফুর ভূঁইয়া
আবদুল গফুর ভূঁইয়া

বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আবাহনীর প্রথম গোলদাতা আবদুল গফুর ভূঁইয়া আর নেই। নরসিংদীর দোগড়িয়া প্রামে নিজ বাড়িতে শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

৮০ বছর বয়সী আব্দুল গফুর দীর্ঘদিন ধরে ডায়েবেটিসের চিকিৎসা করাচ্ছিলেন। প্রায় এক বছর ধরে অসুস্থতার কারণে বিছানায় দিন কাটছিল তার। চিতার ক্ষিপ্রতায় দৌঁড়াতেন বলে ষাট সত্তরের দশকে ঢাকায় "স্কুটার গফুর" নামে পরিচিত ছিলেন আবাহনীর এ ফুটবলার।

১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দিতে চেয়েছিলেন আব্দুল গফুর। তবে পাকিস্তানি বাহিনী বন্দি করায় আবাহনীর কৃতি ফুটবলারের সেই আশা আর পূরণ হয়নি।

স্বাধীনতার পর ঢাকার ফুটবলে আবাহনীর হয়ে প্রথম গোলটি তারই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ