খেলা

বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের, শেষ চারে বেলজিয়াম

ব্রাজিলের বিদায়, শেষ চারে বেলজিয়াম
ব্রাজিলের বিদায়, শেষ চারে বেলজিয়াম

ব্রাজিলকে বিধ্বস্ত করে শেষ চারে উঠেছে বেলজিয়াম।

শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বেলজিয়ানরা।

মাত্র ১৩ মিনিটে ফার্নান্দো লুইজ রোজার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। কর্নার থেকে আসা বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের পোস্টে। আর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডি ব্রুয়েইন দুর্দান্তভাবে কাজে লাগান এই সুযোগকে। এই দুই গোলে এগিয়ে থেকেই বেলজিয়াম বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু বেলজিয়াম রক্ষণ জোর দিয়ে খেলায় সেই গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার-জেসুস-কুটিনহোরা। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে ব্রাজিলের পক্ষে রেনেটাও অগাস্টো এক গোল শোধ করতে সক্ষম হন। বাকি সময়ে দু’দল গোল না পাওয়ায় ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ এখানেই শেষ করতে হয় ব্রাজিলকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ