খেলা

মুখোমুখি সুইডেন-ইংল্যান্ড ও রাশিয়া-ক্রোয়েশিয়া

রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার মুখোমুখি হচ্ছে সুইডেন-ইংল্যান্ড ও রাশিয়া-ক্রোয়েশিয়া।

রাত ৮টায় সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড লড়বে সুইডিশদের বিপক্ষে। আর রাত ১২টায় চমক দেখানো রুশদের মোকাবেলা করবে ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্ম।

বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ের জন্য তৈরি ইংল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইংলিশরা। টাইব্রেকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় পেয়ে শিরোপা স্বপ্নে বিভোর ইংলিশ শিবির।

গত দুই আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে সমর্থকদের আশা বাড়িয়ে দিয়েছেন হ্যারি কেইনরা।

শেষ আটে ওঠার পথে ইংল্যান্ডের বাধা সুইডেন। সুইডিশদের হালকাভাবে নিচ্ছে না ইংলিশরা। মুখোমুখি লড়াই হিসেব করলে দুদলের মধ্যে খুব একটা তফাত নেই। ২৫ বারের দেখায় ইংল্যান্ড আট বার জিতেছে। সুইডেন জিতেছে সাত বার। বাকি নয়টি ম্যাচ হয়েছে ড্র। এর মধ্যে বিশ্বকাপে দুদলের দুইবার দেখা হয়েছে। গ্রুপ পর্বের সেই দুই ম্যাচে কোনো দলই জেতেনি।

এদিকে, সুইজারল্যান্ডের আত্মঘাতী গোল সুইডেনকে শেষ আটে নিয়ে এসেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান আত্মবিশ্বাসী করে তুলেছে সুইডিশদের।

গত ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালের পর তিন নরডিক জাতি-নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের বিপক্ষে তেরো ম্যাচের মাত্র তিনটি জিতেছে ইংল্যান্ড। যদিও ইংলিশ সমর্থক ও গণমাধ্যম সুইডেনকে কঠিন প্রতিপক্ষ মনে করছে না।

সুইডেনের সঙ্গে একশবার খেললে নিরানব্বই বারই ইংল্যান্ড জিতবে এমন খবরও বেরিয়েছে। অবশ্য সুইডেন দলপতি গ্র্যাঙ্কভিস্টের এসব নিয়ে মাথাব্যথা নেই। ইংল্যান্ডের বিপক্ষে সুইডেনের রেকর্ড ইতিবাচক, ইংলিশদের তাই মাঠের লড়াইয়ে জবাব দিতে চায় সুইডিশরা।

ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রাশিয়া। ক্রোয়েশিয়ার সর্বকালের অন্যতম সেরা দলের বিপক্ষে শেষ চারের টিকেটের জন্য লড়বে স্বাগতিকরা। বিশ্বকাপের শেষ পাঁচ আসরে কোয়ার্টার ফাইনালে খেলা আয়োজক দেশগুলোর প্রত্যেকটি সেমিফাইনালে খেলেছে।

ইতালি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ব্রাজিলের পর সেই সুযোগ হাতছানি দিচ্ছে রাশিয়াকে। সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করেছে রুশরা। ক্রোয়েশিয়ার খেলার ধরন নিয়ে গবেষণা করেই শেষ আটের লড়াইয়ে তাদের মোকাবেলা করবেন গোলোভিনরা।

এদিকে, বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোর বিপক্ষে ক্রোয়েশিয়ার রেকর্ড ভালো নয়। ১৯৯৮ সালের আয়োজক ফ্রান্সের সঙ্গে সেমিফাইনালে আর ২০১৪ সালের স্বাগতিক ব্রাজিলের কাছে গ্রুপ পর্বে হেরেছিল ক্রোয়েটরা। যদিও ইভান পেরিসিচরা নিজেদের যোগ্যতার ওপর ভরসা রাখছেন। ১৯৯৮ সালে ডেভর সুকার, বোবান, প্রোসিনেকিরা প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ক্রোয়েটদের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এবার মদ্রিচ, রাকিতিচ, রেবিচরা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার আগের সাফল্য ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। তবে সে জন্য আত্মবিশ্বাসী রাশিয়কে শেষ আটেই রুখে দিতে হবে ক্রোয়েশিয়ার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ