বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্ট বিশ্বকাপ বাছাই মিশন শুরু হচ্ছে আজ-শনিবার।
বিশ ওভারের বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইয়ের ফাইনালে খেলতে হবে সালমাদের।
পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যাত্রা শুরু হচ্ছে টাইগ্রেসদের।
অ্যামস্টেলভিনে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে।
সম্প্রতি নারী এশিয়া কাপের শিরোপা আর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।
কাল-রোববার পাপুয়া নিউগিনির পর ৮ জুলাই স্বাগতিক নেদারল্যান্ডস ও ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
এ-গ্রুপে সালমাদের পরের দুটি ম্যাচও একই সময়ে মাঠে গড়াবে।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের বি-গ্রুপে পড়েছে থাইল্যান্ড, স্কটল্যান্ড, উগান্ডা ও আয়ারল্যান্ড।
দুই গ্রুপের সেরা দুই দলের সেমিফাইনাল হবে ১২ জুলাই। সেখান থেকে ১৪ জুলাইয়ের ফাইনালের টিকেট পেলেই নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে সালমা বাহিনী।