খেলা

ডাচ মেয়েদের উড়িয়ে দিল সালমা বাহিনী

ডাচ মেয়েদের উড়িয়ে দিল সালমা বাহিনী
ডাচ মেয়েদের উড়িয়ে দিল সালমা বাহিনী

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এ ম্যাচ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয় জয় পেয়েছে সালমা বাহিনী।

বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডসের মেয়েরা।

রোববারের উট্রেক্টে ম্যাচে নেদারল্যান্ডস অলআউট ৪২ রানেই— মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।

শুরুতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ৬ জনই শূন্য রানে ফিরে যান।

ডাচ মেয়েদের সর্বোচ্চ জুটিতে ২৩ রান তুলতে সক্ষম হন।

স্টেরা ক্যালিস করেন ১৫, ডেনিস হানেমা ১৪। কোনো মতে ১৮ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যায় তারা।

ডাচ মেয়েদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ২ রানে ৩ উইকেট নিয়েছেন রুমানা, ৩ রানে ৩টি ফাহিমা। যদিও শুরুতে এক উইকেট নিয়ে আঘাত হানেন সালমা খাতুন, এরপর দুই উইকেট তুলে নেন পান্না ঘোষ।

তবে এ অল্প রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ঠিক হয়নি তাদের।

৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪৪ রান তোলে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আগামী ১০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ