রোহিত শর্মার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত।
ব্রিস্টলে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৯৮ রান করে থ্রি লায়নরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন জেসন। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮ ওভার ৪ বলে ২০১ রান করে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারী ভারত। ৫৬ বলে ১১ চার ও ৫ ছয়ে রোহিতের ১০০ রানের শতকটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ রান।
বিরাট কোহেলি করেন ৪৩ রান। ম্যাচ সেরার পুরস্কার পান রোহিত শর্মা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: