খেলা

নক্ষত্র পতনের বিশ্বকাপ-২০১৮

রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

নক্ষত্র পতনের বিশ্বকাপের ইতিহাস হয়ে গেল রাশিয়া— সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো ফেভারিট দলগুলো বিদায় নিয়েছে দা গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর থেকে। এদিকে, দুর্দান্ত পারফর্ম করেছে তুলনামূলকভাবে কম লাইমলাইটে থাকা দলগুলো।

আর অসাধারণ খেলে ফুটবলভক্তদের মন জয় করেছে রাশিয়া, ক্রোয়েশিয়া, আইসল্যান্ডের মতো দলগুলো।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক স্বাগতিক রাশিয়া— সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ৩ বার বিশ্বকাপে অংশ নিয়ে প্রত্যেকবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটি— এবার কোয়ার্টার ফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। রাউন্ড অব সিক্সটিনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে।

শেষ আটে ক্রোয়েশিয়ার সঙ্গে তাল মিলিয়ে শেষ পর্যন্ত লড়ে পেনাল্টি ভাগ্যে বিদায় নিয়েছে রুশরা।

১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেছিলো ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম আসরেই তৃতীয় হয়েছিলো তারা। ২০ বছর পর আবারো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইউরোপের এ দেশটি। এবার আর্জেন্টিনা, ডেনমার্ক ও রাশিয়ার মতো দলকে হারিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন লুকা মদ্রিচ, ইভান রাকিতিচরা।

২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে উঠে আলোচনার জন্ম দিয়েছিলো আইসল্যান্ড। এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে রুখে দিয়ে নিজেদের জাত চিনিয়েছে ইউরোপের দেশটি। প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফর্ম করে ফুটবল ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে আইসল্যান্ড।

এবারের বিশ্বকাপে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রাউন্ড অব সিক্সটিনে খেলেছে জাপান। এর আগে ২০০২ সালেও রাউন্ড অব সিক্সটিনে উঠেছিলো তারা। তবে এবার বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে প্রশংসিত হয়েছে সামুরাই ব্লু'রা।

১৯৯৮ সালের পর এবার বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে ইরান। গ্রুপ পর্বের বৈতরনী পার হতে না পারলেও নিজেদের শেষ খেলায় পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রসংশা কুড়িয়েছে ইরানিরা।

২০ বছর পর বিশ্বকাপে খেলতে এসেছিলো মরক্কো। চলতি বিশ্বকাপে কোনো জয় পায়নি আফ্রিকান দেশটি। তবে নিজেদের শেষ ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে সমান তালে লড়ে ২-২ গোলে ড্র করে প্রসংশিত হয় মরোক্কানরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ