খেলা

ফ্রান্সের কৌশলের কাছে হেরে গেল রেড ডেভিলরা

ফ্রান্সের কৌশলের কাছে হেরে গেল রেড ডেভিলরা
ফ্রান্সের কৌশলের কাছে হেরে গেল রেড ডেভিলরা

পারলো না বেলজিয়াম। ফ্রান্সের কৌশলর কাছে হেরে গেল রেড ডেভিলরা।

প্রথমার্ধে ফ্রান্সের ওপর আধিপত্য বিস্তার করে খেলেও, স্যামুয়েল উমতিতির দ্বিতীয়ার্ধের গোলের কাছে হার মানলো বেলজিয়ানরা। আর ১-০ গোলের অসাধারণ জয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে পাড়ি জমালো ফ্রান্স।

স্বপ্নের ফাইনালে ওঠার জমজমাট লড়াই ফ্রান্স-বেলজিয়ামের মধ্যে।

সেন্ট পিটার্সবার্গে খেলার শুরুর কিছুক্ষণের মধ্যে বল বেলজিয়ামের দখলে। একের পর এক আক্রমণে ফরাসি রক্ষণকে ব্যস্ত রাখেন হ্যাজার্ডরা। কিন্তু গোলরক্ষক হুগো লরিস ফ্রান্সকে পিছিয়ে পড়তে দেননি।

পুরো টুর্নামেন্টে গতিময় ফুটবল খেলা লুকাকু ছিলেন নিষ্প্রভ। তবে অন্যরা সেটা বুঝতে দেননি প্রথমার্ধে।

ফেভারিট ফ্রান্সের জালে আক্রমণের পর আক্রমণ শানিয়ে যেতে থাকে রেড ডেভিলরা। বিরতির আগে বেশিরভাগ সময়ই ছিল বেলজিয়ামের আধিপত্য।

প্রথমার্ধের জমজমাট লড়াইয়ে ফরাসি আক্রমণও চুপ করে বসে ছিল না। বেলজিয়ান দুর্গে বারবার আতঙ্ক সৃষ্টি করেছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে গোলরক্ষক থিবো কর্তোয়া বেলজিয়ামের আশা বাঁচিয়ে রাখেন।

প্রথম ৪৫ মিনিটে গতিময় ফুটবল খেলে হয়তোবা ক্লান্ত হয়ে গিয়েছিল রেড ডেভিলরা। বিরতির পর তাই একের পর এক আক্রমণে বেলজিয়ানদের কোণঠাসা করে ফেলে ফ্রান্স। এমনই এক আক্রমণে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি হেড করে দুদলের মধ্যে পাথর্ক্য গড়ে দেন।

পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা চালায় বেলজিয়াম। কিন্তু ফরাসি রক্ষণ ও আক্রমণের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেও আর সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম। ফলে স্মরণীয় এক জয়ে ২০০৬ সালের পর আবারো ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ