খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে বাংলাদেশ

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এ-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছেন সালমারা।

শেষ চারের লড়াইয়ে স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপের মূলপর্বের টিকেট পেয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই আমিরাতের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ১৬ ওভার ২ বলে মাত্র ৩৯ রানে অলআউট হয় সংযুক্ত আরব আমিরাত। এশা রোহিত সর্বোচ্চ ১৮ রান করেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন ফাহিমা খাতুন। মাত্র ৮ রানে ৪ উইকেট নেন তিনি।

এছাড়াও নাহিদা ও রুমানা দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ২ রান করে আউট হন ওপেনার আয়েশা। তবে নিগারের অপরাজিত ২১ ও সানজিদার ১৫ রানে, ৮ উইকেটের সহজ জয় পায় টাইগ্রেসরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ