খেলা

বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া

ইংল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো ক্রোয়েশিয়া। ক্রোয়াটরা খেলার প্রথম ৫ মিনিটে পিছিয়ে পড়েও- দারুণ লড়াই করে ১২০ মিনিটের লড়াই ২-১ গোলে জিতে নেয়। ১৫ জুলাই ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে খেলবে তারা।

২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে আক্রমণ। আর পাঁচ মিনিটের মধ্যেই ইংলিশরা পেল ফ্রি-কিক। অসাধারণ গোলে দলকে লিড এনে দেন ট্রিপিয়ার।

খেলা শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ক্রোয়াটরা। ইংলিশদের জালে আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে তারা।

লিড বাড়ি নেয়ার সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন, হেসে লিংগার্ডরা। কিন্তু ইংল্যান্ড লিড দ্বিগুণ করতে ব্যর্থ হওয়ায় ক্রোয়াটদের আত্মবিশ্বাস বাড়তে থাকে।

প্রথমার্ধে একের পর এক চেষ্টা চালিয়ে ফল না পেলেও, বিরতির পর ক্রোয়েশিয়াকে আটকে রাখতে পারেনি ইংল্যান্ড। পেরিসিচের গোলে খেলায় সমতা এনে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে ক্রোয়টরা।

৯০ মিনিটে খেলার মীমাংসা না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। মারিও মানজুকিচের গোলে খেলায় প্রথমবারের মতো এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ২-১ গোলের জয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ফাইনালের টিকেট পেয়ে যায় ক্রোয়াটরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ