খেলা

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল

বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

অ্যামসটেলভিনে ভালো শুরু করে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫১ রান তোলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়েশা রহমান। তবে ৫১ থেকে ৬২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগ্রেসরা। তবে নিগার সুলতানার অপরাজিত ৩১ ও সানজিদা ইসলামের ১৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৭৬ রান করে স্কটল্যান্ড। সারাহ ব্রাইসের ৩১ ও ক্যাথরিন ব্রাইসের ২১ ছাড়া আর তেমন রান করতে পারেননি কেউই।

দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও রুমানা আহমেদ। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ