রাশিয়া বিশ্বকাপে ডোপিং কেলেঙ্কারির কোনো ঘটনা ঘটেনি বলে ঘোষণা দিয়েছে ফিফা। তিন হাজার পরীক্ষা থেকে একটিতেও পজেটিভ' ফলাফল আসেনি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে , টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফিফা ২৭৮১ টি নমুনা সংগ্রহ করে । টুর্নামেন্ট চলার সময় নেওয়া হয় আরো ৬২৬টি। এ টেস্টগুলোর ৯০% করা হয় খেলোয়াড়দের। স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে ডোপ টেস্ট করা হলেও কোথাও প্রমান মেলেনি।
খোদ রাশিয়ান খেলোয়াড়দের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ এসেছিল। এদের মধ্যে কয়েকজনের টেস্ট করা হয়েছে আটবার করে।
এবার রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই খেলোয়াড়দের যেমন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে , তেমনি ম্যাচ কিংবা ম্যাচের আগের দিনও তাদের পরীক্ষা করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: