খেলা

জ্যামাইকা টেস্ট

বাংলাদেশের বিপক্ষে ২২৯ রানের লিডে ওয়েস্ট ইন্ডিজ

জ্যামাইকা টেস্ট
জ্যামাইকা টেস্ট

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের বিপক্ষে ২২৯ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ৩৫৪ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয় সাকিব বাহিনী।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

৪ উইকেটে ২৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হেটমেয়ার ও রোস্টন চেজকে ফেরত পাঠান আবু জায়েদ। দ্রুতই ডরউইচ, পল ও কামিন্সকে বিদায় করেন মিরাজ। ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি।

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৩৫৪ রান। জবাব দিতে নেমে সপ্তম ওভারে লিটন ও মুমিনুল বিদায় নেন। ওপেনার তামিমের সঙ্গে বিপদ সামলানোর চেষ্টা করেন সাকিব।

তবে ৩২ রান করে টাইগার দলপতি ফিরে যান। দুই বল পরেই অধিনায়কের পথ অনুসরণ করেন মাহমুদুল্লাহ। ৪৭ রান করে তামিমও বিদায় নেন।

১৪৯ রানে থেমে যায় সফরকারিদের প্রথম ইনিংস। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের এক উইকেট তুলে নেন সাকিব। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ব্র্যাথওয়েটকে সাজঘরে ফেরত পাঠান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ