আন্তর্জাতিক ক্রিকেটে আরো একটি সাফল্য পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের ১২২ রানের জবাবে পান্না ঘোষের বোলিং তোপে ৯৭ রানেই গুটিয়ে যায় আইরিশরা।
ভালো শুরু করে বাংলাদেশ। ব্যক্তিগত ১৬ রানে শামিমা সুলতানা ফিরে গেলেও ফারজানা হককে সঙ্গে নিয়ে দলের স্কোর এগিয়ে নেন আরেক ওপেনার আয়েশা রহমান।
তবে ৮০ থেকে ৯২ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। আয়েশা ৪৬ ও ফারজানা বিদায় নেন ১৭ রান করে।
শেষদিকে, টেল এন্ডাররা তেমন রান করতে না পারলে ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে টাইগ্রেসরা।
জবাব দিতে নেমে, ১৮ ওভার ৪ বলে ৯৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। পান্না ঘোষ শিকার করেন ৫ উইকেট। নাহিদা আকতার ও রুমানা আহমেদ নেন দুটি করে উইকেট।