সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ২২ বছর পর প্রথমবারের মতো কোনো জার্মান হিসেবে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন অ্যাঞ্জেলিক কারবার।
ফাইনালে সেরেনা উইলিয়ামসকে ২-০ সেটে হারান কারবার।
ফাইনালে মুখোমুখি হন চতুর্থ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার ও ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন কারবার। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন এই ৩০ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেটেও কোনো প্রতিরোধ গড়তে পারেননি সেরেনা।
৬-৩ গেমে সেট জিতে প্রথম উইম্বলডন ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম জেতেন অ্যাঞ্জেলিক কারবার। এর আগে, ২০১৬ সালে ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়েই নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন কারবার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: