যদিও ফাইনালে খেলা হলো না ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের। তাতে কি তিনি গোল কম করেছেন—না এ বিশ্বকাপে ছয় গোল করে সবোর্চ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি।
ক্রোয়েশিয়ার বাধা পেরুতে পারেননি হ্যারি কেন এমনকি বেলজিয়ামের কাছে তৃতীয় স্থানটাও খোয়াতে হয়েছে।
তবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন সান্ত্বানা পুরস্কার নিয়ে খুশি থাকতে হলো।
রাশিয়া বিশ্বকাপ আসরে দুর্দান্ত খেলেছে ইংল্যান্ডের হ্যারি কেইন। দলকে ফাইনালে নিয়ে যেতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন তিনি। মোট ৬টি গোল করে গোল্ডেন বুটটা নিজের করে নিয়েছেন ইংলিশ সুপারস্টার।
১৯৮৬ সালের পর এই প্রথম গোল্ডেন বুট জিতলেন কোনো ইংল্যান্ডের ফুটবলার। এর আগে গ্যারি লিনেকার জিতেছিলেন এই পুরস্কার। সেবারও ট্রফি জিততে পারেনি ইংলিশরা। এবারও স্বপ্নভঙ্গ হয়েছে দেশটির। দুর্দান্ত দাপট দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত খেলে কেনের দল।
হ্যারি কেন এবারের আসরে যে ছয়টি গোল করেছেন তার ৪টি এসেছে পেনাল্টি থেকে। গোল সংখ্যার দিক থেকে তার পিছনে রয়েছেন রোমেল লুকাকু, ডেনিশ চেরশভ, অ্যান্টনিও গ্রিজম্যান ও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রত্যেকে চারটি করে গোল করেছেন। ফাইনালে হ্যারি কেনকে কাটিয়ে যাওয়ার সুযোগ ছিল গ্রিজম্যানের সামনে। এদিন দুটি গোল করেন ফরাসি গোল মেশিন। গোল্ডেন বুটটি পেতে হলে আরো দুটি গোল করতে হতো তাকে।