ফ্রান্স ক্রোয়েশিয়া ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামলো রাশিয়া বিশকাপের।
গতকাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যে রঙ লেগেছিলো সেখানেই বাজলো বিদায়ের সুর।
ফাইনাল ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগে লুঝনিকি স্টেডিয়ামে হয় সমাপনী অনুষ্ঠান। আসরের থিম সং 'লিভ ইট আপ 'টিমের উইল স্মিথ, এরা এস্ত্রাফি আর নিকি জ্যামকে মধ্যমনি করেই শুরু অনুষ্ঠানের।
তারপর ফুটে উঠে রাশিয়ান সংস্কৃতি। মঞ্চ মাতায় দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পপ ব্যান্ড ইএক্সও। তাদের পারফম করার এই রাস্তাটা করে দিয়েছেন ফুটবল ফ্যানরাই।
অনলাইন ভোটে 'বিটিএস-ফেক লাভ'সহ আরো দুটি জনপ্রিয় ব্যান্ড দলকে হারিয়ে ই ফাইনালে পারফম করার সুযোগ পান তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: