ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পরও জেতা হলো না বিশ্বকাপের স্বপ্নের ট্রফি লুকা মডরিচের।
ফাইনালে ক্রোয়েশিয়া শিরোপার স্বপ্ন দেখেছে মডরিচকে ঘিরে, তবে দলকে বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব তিনি এনে দিতে পারেনি বটে রাশিয়া বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন তিনি।
দলের হয়ে গোল করে এবং গোল করিয়ে সেরা ফুটবলার হয়েছেন লুকা— জিতেছেন গোল্ডেন বল।
এছাড়া বিশ্বকাপের দ্বিতীয় সেরা হয়েছেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। তৃতীয় সেরা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ফ্রান্সের অ্যান্তোনিও গ্রিজম্যানের।
সেরা ফুটবলার হওয়ার লুকা মডরিচের হাতে গোল্ডেন বল তুলে দেন স্বাগতিক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ওই সময়ে মডরিচের মনটা ছিল মলিন। দলের সাফল্য এনে দিতে না পারায় ব্যক্তিগত অর্জন যেন দুঃখের কাছে মিলিয়ে গেছে। মডরিচকে তাই সান্ত্বানা দিলেন ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট গ্রাবার কিটোরোভিচ। জড়িয়ে ধরেন মডরিচকে।
এরপর মডরিচ মঞ্চে উঠে পোজ দিলেন। সেখানে তো আর গুমড়া মুখ করে থাকলে চলবে না। মডরিচ তাই হাসি ছড়ানোর চেষ্টা করেন। বিশ্বকাপ হারের ক্ষত হয়তো মডরিচ ভুলবেন। হয়তো বা ভুলতে পারবেন। আর তখন ব্যক্তিগত অর্জনের কথা ভেবে গর্বিতই হবেন রিয়াল মাদ্রিদ তারকা। এরই মধ্যে যে বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন ম্যারাডোনা, জিদান, ব্রাজিলের রোমারিও, রোনালদো এবং আর্জেন্টিনার মেসির পাশে বসেছে তার নাম।
মডরিচ রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে দারুণ দুটি গোল করেন। এছাড়া নকআউট পর্বে রাশিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও মডরিচ দলের হয়ে ভালো খেলেছেন। অবদার রেখেছেন গোলে।