রাশিয়া বিশ্বকাপের। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছেলো ফ্রান্স।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একে একে সেরারা পুরস্কার তুলে দেয়া হয়। সেরা গোলরক্ষকের পুরস্কারে ফ্রান্স বা ক্রোয়েশিয়ার নয়, গোল্ডেন গ্লাভস জিতেছেন বেলজিয়াম তারকা গোলরক্ষক থিবাউ কুরতোয়া।
সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় বেলজিয়াম। এর আগে দলের দায়িত্ব দারুণভাবে পালন করেন কুরতোয়া।
এমনকি তৃতীয়স্থান নির্ধারণীতেও অসাধারণ খেলেন এ তারকা।
কুরতোয়ার সেরা খেলাটি মূলত দেখা যায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে। নিজেদের জালকে সুসংহত রেখে একের পর এক সেভ করে দলকে জেতান।
এ আসরে কুরতোয়া গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ২৭টি শট সেভ করেন। তাইতো তার ভাগ্যেই গোল্ডেন গ্লাভসের পুরস্কারটি ওঠে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: