বল ট্যাম্পারিংয়ের ঘটনায় আরো চার ওয়ানডে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং টিম ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহাও একই শাস্তি পেয়েছেন।
নিষেধাজ্ঞার পাশাপাশি চান্দিমালের অ্যাকাউন্টে আরো ছয়টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। বল ট্যাম্পারিংয়ের মূল ঘটনায় চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। এখন তার ডিমেরিট পয়েন্টের সংখ্যা ১০।
ফলে আগামী দুই বছরে আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা আরো বেড়ে যাবে চান্দিমালের।
গত জুনে সেন্ট লুসিয়া টেস্টে বল ট্যাম্পারিং করে দুই টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন চান্দিমাল, হাথুরুসিংহে ও গুরুসিংহে।
শুরুতে অভিযোগ অস্বীকার করায় তৃতীয় দিনের খেলা শুরু হতে প্রায় দুই ঘণ্টা দেরি করায় লঙ্কানরা। কিন্তু পরে দোষ স্বীকার করে নেন এই তিন ত্রয়ী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: