অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার নাভিদ নওয়াজকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ২০২০ সালের দক্ষিণ আফ্রিকার আসরকে সামনে রেখে যুবা দলকে প্রশিক্ষণ দেবেন তিনি।
৪৪ বছর বয়সী নাভিদ প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পাশাপাশি শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটি টেস্ট, ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। গত ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন লঙ্কান অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে।
তাছাড়াও শ্রীলঙ্কান ইমার্জিং টিমের ব্যাটিং কোচের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফম্যান্স লেভেল থ্রির সাথে যুক্ত ছিলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: