ভারতকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে স্কোর বোর্ডে ৮ উইকেটে ২৫৬ রান করে সফরকারী ভারত।
দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক ভিরাট কোহেলি। ৪৪ রান করেন শিখর ধাওয়ান। বল হাতে ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান করে ইংল্যান্ড।
১৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি আউট হলে আরেক ওপেনার জেমস ভিঞ্চিও বেশিক্ষণ টিকতে পারেননি।
এরপর জো রুট ও এইডন মরগেনের ১৮৬ রানের জুটিতে সহজ জয় পায় থ্রি লায়নরা। ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন রুট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: