এশিয়ান গেমস ও সাফ গেমসের একমাত্র প্রস্তুতি ম্যাচে কাতারের মেসাইমির ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
বুধবার ইংলিশ কোচ জেমি ডের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমেই কর্নার থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
প্রথমার্ধে আর গোল না হওয়াতে ১-০তে পিছিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে মামুনুলরা।
তবে দ্বিতীয়ার্ধে বিদেশি খেলোয়াড় নামিয়েও আর গোলের দেখা পায়নি মেসাইমি।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে অভিজ্ঞ স্ট্রাইকার সাখাওয়াতের গোলে ড্র করে বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: