খেলা

ফখরের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিশ্বরেকর্ড

ফখরের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিশ্বরেকর্ড
ফখরের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিশ্বরেকর্ড

বুলাওয়েতে জিম্বাবুয়ে বোলারদের উপর ছড়ি চালিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমামউল হক এবং ফখর জামান। এদের মধ্যে ফখর জামান করেছেন ডাবল সেঞ্চুরি। তার ব্যাট থেকে এসেছে ২১০ রান। যা পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস। অন্যদিকে ইমামউল হক করেছেন ১১৩ রান। দু'জনের ব্যাটিং দাপটে পাকিস্তান করেছে ১ ইউকেট হারিয়ে ৩৯৯ রান। যা ওয়ানডে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান। অন্যদিকে ফখর-ইমাম মিলে উদ্বোধনী জুটিতে করেছেন ৩০৪ রান। যা একদিনের ম্যাচে সর্বোচ্চ জুটির রেকর্ড।

ওয়ানডেতে ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী জুটিটি ছিল শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা আর সনাথ জয়সুরিয়ার। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লডসে ২৮৬ রানের ওপেনিং জুটি গড়েছিলেন তারা। ফখর জামান আর ইমাম-উল-হক এদিন তাদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তাদের জুটিটি থেমেছে ৩০৪ রানে।

ইমাম ১২২ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন হ্যামিলন্টন মাসাকাদজার বলে। তার আগে বিশ্বক রেকর্ড গড়ে গেছেন তিনি। শুধু উদ্বোধনী জুটিতেই নয়। ওয়ানডে ইতিহাসের যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির তালিকায় চতুর্থ অবস্থানে চলে এসেছেন ফখর জামান এবং ইমাম। এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের জুটিটি।

২০১৫ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় দ্বিতীয় উইকেটে ৩৭২ রানের জুটিতে বিশ্বরেকর্ড গড়েন এই দুজন। আর পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল আমির সোহেল আর ইনজামাম-উল-হকের দখলে। ১৯৯৪ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২৬৩ রান তুলেছিলেন এই যুগল। এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন ইনজামামেরই ভাতিজা ইমাম, সঙ্গী ফখর জামান।

এই জুটিতে ওপেনিংয়ে পাকিস্তানের রেকর্ড থেকে তারা উঠে গেছেন অনেক উপরে। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই ২২৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন মোহাম্মদ হাফিজ আর ইমরান ফরহাদ। এতদিন উদ্বোধনী জুটিতে এটিই ছিল পাকিস্তানের সর্বোচ্চ। এছাড়া ফখর জামানের ২১০ রান ওয়ানডে ক্রিকেটের সপ্তম দ্বি'শতক। তার ১৫৬ বলে করা এই রান ওয়ানডে ক্রিকেটের চতুর্থ দ্রুত ডাবল সেঞ্চুরিও বটে। ফখর এই রান করার পথে ২৪টা চার এবং পাচটি ছক্কা মেরেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ