সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসর হবে আগামী বছরের মার্চে নেপালের কাঠমান্ডুতে।
এবারের প্রতিযোগিতায় যোগ করা হয়েছে ক্রিকেট— সাত দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সভায় এসব ঠিক করা হয়েছে।
কাঠমান্ডু ও পোখরায় ২০১৯ সালের ৯ থেকে ১৮ মার্চ হবে এসএ গেমসের পরবর্তী আসর।
এবারের আসরে ডিসিপ্লিন বাড়ানো হয়েছে। মোট ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ক্রিকেট ও প্যারাগ্লাইডিং যোগ করা হয়েছে।
এর মধ্যে ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন। তিন জন সিনিয়র ক্রিকেটারকেও দলে নেয়ার সুযোগ থাকবে। আর মেয়েদের ক্রিকেটে সিনিয়র দলই অংশ নিতে পারবে। ক্রিকেটের স্বর্ণ পদকের লড়াইটা হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: