খেলা

পিএসজিকে হারালো বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখ

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে পিছিয়ে পড়েও পিএসজিকে হারালো বায়ার্ন মিউনিখ। ফরাসি ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

নতুন মৌসুম শুরুর প্রস্তুতিমূলক টুর্নামেন্টের ম্যাচে বড় তারকাদের বিশ্রামে রেখে দল সাজান দুদলের কোচ।

অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে প্রথমার্ধের একমাত্র গোলে লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। লাইবেরিয়ার সাবেক ফুটবলার ও বর্তমান প্রেসিডেন্ট জর্জ উইয়ার ছেলে টিমোথি ৩১ মিনিটে গোলটি করেন।

তবে বিরতির পর আরিয়েন রবেনের কর্ণার থেকে জাভি মার্তিনেস গোল করে খেলায় সমতা আনেন।

এরপর বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে দেখার মতো এক গোল করে বায়ার্নকে এগিয়ে নেন রেনাতো সানচেজ। আরেক বদলি খেলোয়াড় জোশুয়া জির্কজি ব্যবধান ৩-১ করলে জয় নিয়েই মাঠ ছাড়ে মিউনিখের ক্লাবটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ