ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে লিভারপুলকে ৩-১ গোলে হারালো বুরুশিয়া ডর্টমুন্ড।
আরেক ম্যাচে স্যান জোসে আর্থ কয়েক্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নর্থ ক্যারোলিনার শার্লটে পিছিয়ে পড়েও লিভারপুলের বিপক্ষে জয় তুলে নিয়েছে ডর্টমুন্ড। ভারজিল ভ্যান ডিকের প্রথমার্ধের হেডারে অল রেডরা শুরুতে লিড নিয়েছিল।
কিন্তু বিরতির পর ক্রিশ্চিয়ান পুলিসিচের পেনাল্টিতে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। জ্যাকব লারসনের জয়সূচক গোলের আগে লিভারপুলকে লিড এনে দেয়ার কাজটিও করেন পুলিসিচ।
সালাহ, অ্যালিসন, মানের মতো তারকাদের বিশ্রামে রেখে খেলতে নামা অল রেডদের তাই ৩-১ গোলের হার মেনে নিতে হয়।
এদিকে, জাপানি লিগে নিজ নিজ অভিষেক ম্যাচে হেরেছেন দুই স্প্যানিশ তারকা ইনিয়েস্তা ও ফার্নান্দো তরেস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: