খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ রানে জয় পেয়েছে। ২৮০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাশরাফি, মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকরা ৯ উইকেটে ২২৯ রান করতে সমর্থ হয়।

ক্যারিবিয়দের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শিমরান হেটমায়ের। ব্যাটিং দানব ক্রিস গেইল করেন ৪০ রান। এর বাইরে ২৯ রান করে অপরাজিত থাকেন দেবেন্দ্র বিশু এবং আলজেরি জোসেপ।

মোস্তাফিজ দুটি এবং মিরাজ ও রুবেল হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

দলীয় ২৭ রানেই মাহমুদউল্লাহর তালুবন্দি করে এভিন লুইসকে সাজঘরে ফেরান মাশরাফী। এরপর ৪১ রানে রুবেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাই হোপ। এরপর গেইল আর হেটমায়ের দলের হাল ধরেন। তবে দলীয় ৮১ রানে মাহমদুউল্লাহ ও মোসাদ্দেকের যুগলবন্দিতে রান আউটে সাজঘরে ফেরেন গেইল।

সেখান থেকে একমাত্র হেটমায়ের ছাড়া আর কেউই টাইগার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ২২৯ রান করতে সমর্থ হয়। ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ