আগষ্ট মাসে ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ হকি দলকে কোরিয়াতে পাঠানো হচ্ছে। এর আগে ভারত সফর শেষে তাদের চীন সফরের কথা ছিল।
বাংলাদেশ হকি দলের কোচ গোপিনাথন কোরিয়া সফরকে এশিয়ান গেমসের আগে খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করছেন। এশিয়ান গেমসের গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ওমান।
কোচ গোপিনাথন বলেন, বাংলাদেশের চেয়ে র্যাংকিং এ পিছিয়ে থাকা থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার দিকেই চোখ দলের।
এছাড়া ওমান বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। ম্যাচ জিতলে র্যাংকিং এ ছয় নম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: