খেলা

ফিফার বর্ষসেরা রোনালদো-মেসি, নাম নেই নেইমারের

ফিফার বর্ষ সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ফিফার বর্ষ সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
ফিফার বর্ষ সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' এর জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এতে স্থান পেয়েছেন ১০ জন ফুটবলার। এ তালিকায় স্থান পেয়েছেন ফিফার পাঁচবারের বর্ষসেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে এতে নাম নেই ব্রাজিল সুপারস্টার নেইমারের।

বার্সায় গত মৌসুমে ৩৪ গোল করে স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট জিতেছেন মেসি।

আর রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছেন পর্তুগাল তারকা রোনালদো।

তবে সে তুলনায় পিছিয়ে নেইমার কারণ পিএসজিতে গত ফেব্রুয়ারিতে চোট পেয়ে পুরো মৌসুমে আর খেলার সুযোগ পাননি তিনি।

এদিকে, তালিকায় স্থান পেয়েছেন রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে। এছাড়াও লুকা মদ্রিচ, আঁতোয়া গ্রিজম্যান আর মিসরের উঠতি তারকা মোহাম্মদ সালাহ রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ