খেলা

এশিয়া কাপ ক্রিকেট, ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে বসছে আসর

এশিয়া কাপ ক্রিকেট, ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে বসছে আসর
এশিয়া কাপ ক্রিকেট, ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে বসছে আসর

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট।

গতকাল এশিয়া কাপের পূর্ণ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

বাংলাদেশের অবস্থান বি গ্রুপে— প্রতিপক্ষে হিসেবে এ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এ গ্রুপে রয়েছে চীর প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তবে গ্রুপে থাকা অপর দলের নাম এখনও নির্ধারিত হয়নি।

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, নেপাল, মালয়েশিয়া ও হংকংয়ের মধ্যে যে কোনো দল থেকে বাছাইপর্ব শেষে আসতে পারে বি গ্রুপের তিন নম্বর দল হিসেবে।

আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।

আর ১৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। পরের দিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা।

গ্রুপ পর্ব থেকে সেরা দুই দল জায়গা করে নেবে পরের রাউন্ডে— এ চার দল নিয়ে হবে সুপার ফোর। এ রাউন্ডের প্রত্যেকটি দল খেলবে দুটি করে ম্যাচ। ২৮ সেপ্টেম্বর ফাইনালে অংশ নেবে সেরা দুই দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ